November 11, 2026, 10:45 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে ৩ সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মনিরুল ইসলাম স্টাফ রিপোর্টার গোমস্তাপুর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জে ৩ সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মোঃ মুনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসন:

বিএনপি: অধ্যাপক শাহজাহান মিঞা (ধানের শীষ)

জামায়াত: ড. কেরামত আলী (দাঁড়িপাল্লা)

জাতীয় পার্টি: আফজাল হোসেন (লাঙ্গল)

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট: মোঃ আব্দুল হালিম (ছড়ি)

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট: নবাব মোঃ শামসুল হোদা (মোমবাতি)

ইসলামী আন্দোলন বাংলাদেশ: মোঃ মনিরুল ইসলাম (হাতপাখা)

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট):

বিএনপি: মোঃ আমিনুল ইসলাম (ধানের শীষ)

জামায়াত: ড. মিজানুর রহমান (দাঁড়িপাল্লা)

জাতীয় পার্টি: মু. খুরশিদ আলম (লাঙ্গল)

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি: মোঃ সাদেকুল ইসলাম (কাস্তে)

ইসলামী আন্দোলন বাংলাদেশ: মোঃ ইব্রাহিম খলিল (হাতপাখা)

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন:

বিএনপি: মোঃ হারুনুর রশীদ (ধানের শীষ)

জামায়াতে ইসলামী: মোঃ নূরুল ইসলাম বুলবুল (দাঁড়িপাল্লা)

জেএসডি: মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন (তারা)

গণ অধিকার পরিষদ: মোঃ শফিকুল ইসলাম (ট্রাক)

ইসলামী আন্দোলন: মোঃ মনিরুল ইসলাম (হাতপাখা)

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য আহ্বান জানান। তিনি আরও বলেন, যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করতে প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা