November 11, 2026, 9:15 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

গুনগাঁতীতে ২৬ জানুয়ারি ১ম বার্ষিকী তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে রায়গঞ্জ, সিরাজগঞ্জ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

গুনগাঁতীতে ২৬ জানুয়ারি ১ম বার্ষিকী তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

মো: সিমান্ত তালুকদার
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি:

গুনগাঁতী যুব সমাজের উদ্যোগে আগামী ২৬ জানুয়ারি ২০২৬ ইং, সোমবার (১২ মাঘ ১৪৩২ বাংলা) গুনগাঁতী তালতলা মাঠ প্রাঙ্গণে ১ম বার্ষিকী তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলটি বাদ আছর শুরু হবে।

আয়োজক সূত্রে জানানো হয়েছে, মাহফিল আয়োজনের সকল প্রস্তুতি আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বর্তমান সময়ের আলোচিত তরুণ বক্তা হাফেজ হযরত মাওলানা আবরারুল হক আসিফ (ঢাকা)।

এছাড়াও ২য় বক্তা হিসেবে ওয়াজ করবেন হাফেজ হযরত মাওলানা মোঃ আলী আজগর, আলোচক বাংলাদেশ বেতার রাজশাহী এবং প্রিন্সিপাল, দারুল ইসলাম মডেল মাদ্রাসা, সিরাজগঞ্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোঃ মোশারফ হোসেন আকন্দ, সাবেক মেয়র, রায়গঞ্জ পৌরসভা। মাহফিলে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সমাজসেবক ও সুধীজনকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধর্মপ্রাণ মুসলমানদের সুবিধার্থে মহিলাদের জন্য পর্দাসহ প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনা ও দেখার পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।

গুনগাঁতী যুব সমাজের প্রতিনিধি মোহাম্মদ আকাশ জানান, এলাকার যুবক সমাজ সম্মিলিতভাবে এই মাহফিলের আয়োজন করেছে এবং ইনশাআল্লাহ সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।

আশা জানায় আয়োজক কমিটির সৌরভ ভাই শুরু থেকেই মাহফিলের সার্বিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা ও সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। প্রধান বক্তার সঙ্গে ভিডিও কলে নিয়মিত যোগাযোগ রেখে সব বিষয় তদারকি করছেন তিনি।
উক্ত মাহফিল সফল করতে গুনগাঁতীসহ আশপাশের এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের দলে দলে উপস্থিত থাকার জন্য আয়োজকরা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

আয়োজনে:
গুনগাঁতী যুব সমাজ, রায়গঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা