November 11, 2026, 10:39 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

গণভোট ২০২৬: “পরিবর্তনের জন্য হ্যাঁ” — দেশজুড়ে প্রচারণা জোরদার

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

গণভোট ২০২৬: “পরিবর্তনের জন্য হ্যাঁ” — দেশজুড়ে প্রচারণা জোরদার

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

আসন্ন গণভোট ২০২৬ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। “দেশের চাবি আপনার হাতে” — এই স্লোগানকে সামনে রেখে রাজধানীসহ বিভিন্ন জেলা ও উপজেলার সহ সিরাজগঞ্জ বিভিন্ন স্কুল উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও পোস্টার টাঙানো হয়েছে।

গণভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় মৌলিক সংস্কার ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে “হ্যাঁ” ভোট দেওয়ার জন্য সচেতন করা হচ্ছে। প্রচারণায় জানানো হচ্ছে, “হ্যাঁ” ভোট দিলে—

* তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল যৌথভাবে কাজ করবে

* সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না

* সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হবে

* বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন

* কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না

* সংসদে নারীর প্রতিনিধিত্ব ধাপে ধাপে বৃদ্ধি পাবে

* ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে উচ্চকক্ষ গঠিত হবে
বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে

* নাগরিকদের মৌলিক অধিকার আরও বিস্তৃত হবে (যেমন—ইন্টারনেট সেবা বন্ধ করা যাবে না)
* দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না

* রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে
*
প্রচারণায় অংশগ্রহণকারীরা জানান, এই গণভোটের মাধ্যমে একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য। এজন্য সব শ্রেণি-পেশার মানুষকে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
আরও বিস্তারিত জানতে জনগণকে www.gonovote.gov.bd এবং www.gonote.bd ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।
প্রচারকারীরা বলছেন, “পরিবর্তনের চাবি এবার জনগণের হাতেই—গণভোটে সচেতন অংশগ্রহণই পারে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা