August 22, 2026, 8:47 am
শিরোনাম :
লামার সরইয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা সহ ১ যুবক আটক মোবাইল ব্যবহার নিয়ে বিরোধের জেরে সহকর্মীকে হত্যা। রেজাউল করিম রিয়াদ ২২ আগস্ট ২০২৬ শনিবার গোপালগঞ্জে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ ভোলার দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামালসহ এক জন আটক নবনির্বাচিত কমিটির প্রথম উদ্যোগেই মানবতার নজির, পথদরিদ্রদের মাঝে খাবার বিতরণ জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত সুন্দরগঞ্জের ইউএনও ঈফফাত জাহান তুলি বদলি, নিয়োগ নিয়ে আলোচনার মধ্যে পদায়ন গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ব্যাটারি চুরি যুবক গ্রেপ্তার রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত খাজনার টাকা নিয়ে মিথ্যা প্রচার’—গোবিন্দগঞ্জ ভূমি অফিসের সার্টিফিকেট সহকারীর প্রতিবাদ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ইজিবাইক চালক মানিক হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ইজিবাইক চালক মানিক হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের কামারখন্দে ইজিবাইক চালক মানিক হোসেন (২৪) নামে এক যুবককে গলা কেটে হত্যার দায়ের তিনজনের আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচার মো. ইকবাল হোসেন এ রায় প্রদান করেন।

আমৃত্যু কারাদণ্ড প্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া উত্তরপাড়া গ্রামের মৃত বাবু শেখের ছেলে মো. খোকন শেখ, ছামাদ শেখের ছেলে মো. সাদ্দাম শেখ ও মো. আব্দুল আলী আরিফের ছেলে মো. রাব্বি ওরফে হাবিব শেখ।

নিহত মানিক হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

মামলার অভিযোগ পত্র সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২১ নভেম্বর বিকেলে মানিক হোসেন খাওয়া-দাওয়া শেষে ইজিবাইক নিয়ে ভাড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। রাত ১০টার দিকে মানিকের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজি করেও তার সন্ধান পায়নি। পরের দিন সকাল অনুমান ৮টার দিকে পরিবারের লোকজন লোকমুখে শুনতে পায়, পার্শ্ববর্তী কামারখন্দ থানার ঝাঐল উত্তরপাড়া গ্রামে বেত বাগানের মধ্যে একটি গলাকাটা লাশ পড়ে আছে। তখন তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে রাস্তার পার্শ্বে মানিক হোসেনের গলাকাটা লাশ দেখে চিনতে পারে। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনায় নিহত মানিকের মা মোছা. হাফিজা খাতুন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা তদন্তকালে তথ্য প্রযুক্ত ব্যবহার করে তিনজনকে শনাক্ত করে পুলিশ। এরপর আসামি মো. খোকন শেখ, মো. সাদ্দাম শেখ ও মো. রাব্বি ওরফে হাবিব শেখকে গ্রেফতার করে পুলিশ। আসামি খোকন শেখের দেখানো ও শনাক্ত মতে ইজিবাইক উদ্ধার করে পুলিশ। পরে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

মামলা তদন্ত শেষে গ্রেফতার তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ অভিযুক্ত তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা