November 11, 2026, 7:38 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

দক্ষিণ আইচা প্রেসক্লাবের দায়িত্ব পেলেন হুমায়ুন কবির ও আবু তাহের প্যানেল

মীর শাহীন সবুজ জেলা প্রতিনিধি ভোলা।

দক্ষিণ আইচা প্রেসক্লাবের দায়িত্ব পেলেন হুমায়ুন কবির ও আবু তাহের প্যানেল।

‎মীর শাহীন
জেলা প্রতিনিধি
ভোলা।

‎আগামী এক বছরের জন্য ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

১১ জানুয়ারী রবিবার রাত ৯ টার দিকে দক্ষিণ আইচা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

‎নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উপকূল নিউজের প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হিসেবে ভোরের চিত্রের প্রতিনিধি মোঃ আবু তাহের মাস্টার, সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার প্রতিনিধি মোঃ জসিম পাটোয়ারী, সহ-সভাপতি হিসেবে আমার সংবাদ প্রতিনিধি মোঃ সেলিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নন্দিত টিভির প্রতিনিধি মোঃ আনিচুর রহমান এবং প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মোঃ হাসান লিটন, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক শিরোমণি পত্রিকার প্রতিনিধি মোঃ জুলফিকার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আলোকিত সকাল প্রতিনিধি মোঃ সামছুদ্দিন খোকন।

‎কমিটির অন্যান্য পদে কোষাধ্যক্ষ হিসেবে দেশ প্রবাহের প্রতিনিধি মোঃ জোবায়ের খাঁন, দপ্তর সম্পাদক হিসেবে ক্রাইম বাংলা প্রতিনিধি মোঃ আঃ রহিম, প্রচার সম্পাদক হিসেবে বাংলা ৫২-এর প্রতিনিধি মোঃ মোসলেহ উদ্দিন রবিন দায়িত্ব পালন করবেন।

‎এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাপ্তাহিক  পূর্বাপারের নির্বাহী সম্পাদক ইয়াছিন মোহাম্মদ, দৈনিক সময়ের চিত্রের সম্পাদক এ আর মামুন, নতুন সময় টেলিভিশন প্রতিনিধি আদিত্য জাহিদ এবং দৈনিক অগ্নি শিখার মোঃ মনির ফরাজী। সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দৈনিক সময়ের চিত্রের প্রতিনিধি এ আর মমিন এবং দৈনিক বাংলাদেশ মিডিয়ার মোঃ আলাউদ্দিন মাস্টার।

‎

‎সভায় বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকতা চর্চা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় দক্ষিণ আইচা প্রেসক্লাব অগ্রণী ভূমিকা রাখবে। নবনির্বাচিত কমিটি ঐক্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎

‎এদিকে নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের বিশিষ্টজনরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দক্ষিণ আইচা প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও সমাজের সত্য তুলে ধরার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা