November 13, 2026, 5:58 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

লালমনিরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার

মিনহাজুল হক বাপ্পী , লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার

মিনহাজুল হক বাপ্পী , লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুজ্জামান সুজন জামিনে মুক্তি পাওয়ার পরপরই জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট জেলা কারাগার থেকে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, কামরুজ্জামান সুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী বিভিন্ন নাশকতার মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে আটক ছিলেন। সম্প্রতি তার আইনজীবীরা সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে আজ বিকেলের দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, কারাগারের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সাথে সাথেই সাদা পোশাকে ও ইউনিফর্মে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কামরুজ্জামান সুজনের বিরুদ্ধে নতুন একটি নাশকতার মামলায় সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, কামরুজ্জামান সুজনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার জামিন পাওয়ার পরও তাকে নতুন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের এই শীর্ষ নেতার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। আজকের এই পুনঃগ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা