August 22, 2026, 8:47 am
শিরোনাম :
লামার সরইয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা সহ ১ যুবক আটক মোবাইল ব্যবহার নিয়ে বিরোধের জেরে সহকর্মীকে হত্যা। রেজাউল করিম রিয়াদ ২২ আগস্ট ২০২৬ শনিবার গোপালগঞ্জে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ ভোলার দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামালসহ এক জন আটক নবনির্বাচিত কমিটির প্রথম উদ্যোগেই মানবতার নজির, পথদরিদ্রদের মাঝে খাবার বিতরণ জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত সুন্দরগঞ্জের ইউএনও ঈফফাত জাহান তুলি বদলি, নিয়োগ নিয়ে আলোচনার মধ্যে পদায়ন গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ব্যাটারি চুরি যুবক গ্রেপ্তার রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত খাজনার টাকা নিয়ে মিথ্যা প্রচার’—গোবিন্দগঞ্জ ভূমি অফিসের সার্টিফিকেট সহকারীর প্রতিবাদ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

সিরাজগঞ্জে ট্রাফিক পুলিশের নজিরবিহীন অভিযান ডিসেম্বরে ৫৭৫ মামলা, রাজস্ব আদায় ৩০ লাখ টাকা ছাড়িয়েছে

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রাফিক পুলিশের নজিরবিহীন অভিযান
ডিসেম্বরে ৫৭৫ মামলা, রাজস্ব আদায় ৩০ লাখ টাকা ছাড়িয়েছে

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে গত ডিসেম্বর মাসজুড়ে কঠোর অভিযানে অনলাইনে করা ৫৭৫টি মামলার মাধ্যমে ৩০ লাখ টাকার বেশি জরিমানা আদায় করেছে ট্রাফিক বিভাগ। জেলা ট্রাফিক অফিসের ইতিহাসে এটিই সর্বোচ্চ রাজস্ব আদায়।
বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেল, বাস, ট্রাক ও আটোরিকশা চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ভিত্তিতে এসব মামলা করা হয়। জরিমানার পুরো অর্থ অনলাইনে ইউএস ক্যাশের মাধ্যমে আদায় করা হয়েছে।
ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলাম জানান, “ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে ৫৭৫টি অনলাইন মামলা করা হয়। এতে মোট ৩০ লাখ ২ হাজার ৫০০ টাকা রাজস্ব এসেছে। এটি সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের নতুন রেকর্ড।”
তিনি আরও বলেন, রেজিস্ট্রেশন ছাড়া আটক হওয়া ৭২টি মোটরসাইকেলের মালিকরা বিআরটিএতে জরিমানা জমা দিয়েছেন, যার মাধ্যমে প্রতিটি মোটরসাইকেল থেকে কমপক্ষে ১৫ হাজার টাকা রাজস্ব পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন থানায় আরও ৯০টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল হেফাজতে রয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, “রেজিস্ট্রেশনবিহীন ও বেআইনি পরিবহনচালনা নিয়ন্ত্রণে অভিযান নিয়মিতভাবে চলছে। এটি সরকারের কঠোর ট্রাফিক আইন বাস্তবায়নের ফল। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।”
ট্রাফিক বিভাগ জানায়, জনসচেতনতা বাড়াতে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আগামীতেও আরও জোরদার অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা