November 11, 2026, 10:41 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

গণভোট বিষয়ে প্রশাসনের প্রচারণা

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সড়ক প্রচার কর্মসূচি
রায়গঞ্জে গণভোট বিষয়ে প্রশাসনের প্রচারণা

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

০৬ জানুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন আচরণবিধি ও গণভোট বিষয়ে জনসাধারণকে অবহিত করা এবং ভোটদানে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় সড়ক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রশাসনের পক্ষে গণভোট সংক্রান্ত প্রচারণা পত্র বিতরণ করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মাসুদ রানা। প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে গণভোটের গুরুত্ব, আচরণবিধি ও অংশগ্রহণের বিষয়গুলো জানানো হয়।
এদিকে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তারা তাদের প্রচারণায় গণভোটের পক্ষে নানা বক্তব্য তুলে ধরেন।
তাদের বক্তব্যে বলা হয়—
“আধিপত্যবাদবিরোধী দেশ গড়ার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।”
“এই ‘হ্যাঁ’ ভোটই পরিবারতন্ত্র ও স্বৈরশাসনের পথ রোধ করতে পারে।”
“এই ভোট সংসদ সদস্যকে জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করবে।”
“গণভোটের মাধ্যমে বাংলাদেশকে পরাধীন রাজনীতি থেকে মুক্ত করা সম্ভব।”
তারা আরও দাবি করেন, প্রকৃত দেশপ্রেমিক শক্তি কখনো গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারে না।
প্রচারণায় শেষাংশে বলা হয়—
“গণভোটে হ্যাঁ মানেই নতুন বাংলাদেশ।”
“ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা