ফরিদপুরে সুলতানুল আউলিয়া খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ১০–১৩ জানুয়ারি
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
ইসলাম, ঈমান ও এহসানের মহিমান্বিত আহ্বানে সুলতানুল আউলিয়া বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ আগামী ১০, ১১, ১২ ও ১৩ জানুয়ারি ২০২৬ (শনিবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উরস শরীফের স্থান নির্ধারিত হয়েছে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল।
এই মহতী আয়োজনের প্রচারে রয়েছে খানকায়ে মুজাদ্দেদীয়া কর্মী গ্রুপ, রাজশাহী বিভাগ।
উরস উপলক্ষে চার দিনব্যাপী ধর্মীয় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ আয়োজনে ঈমানি চেতনা জাগ্রত করা, এহসান ও আখলাকের শিক্ষা প্রচার এবং উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
এ বিষয়ে খানকায়ে মুজাদ্দেদীয়া কর্মী গ্রুপের সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ জানান,
“বিশ্ব উরস শরীফ প্রতিবছরই আমরা পরিবারসহ অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ, এবারও আমি আমার পরিবারসহ উপস্থিত থাকবো। আমি নিজেও এই খানকার দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবে দায়িত্ব পালন করবো। কেউ যদি উরসে অংশ নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করে নিয়ে যাব ইনশাআল্লাহ।”
মহা পবিত্র এই বিশ্ব উরস শরীফে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশেকান, ভক্ত ও ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।