November 11, 2026, 10:46 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

কনকনে শীতে স্থবির জনজীবন: সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

কনকনে শীতে স্থবির জনজীবন: সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি

দৈনিক মানব বার্তা নিউজ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

পৌষের মধ্যভাগে সারাদেশেই জেঁকে বসেছে শীত। কনকনে ঠাণ্ডা ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। আজ শনিবার (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিনও সেখানে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সবমিলিয়ে চলতি শীত মৌসুমে তিন দিন যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে থাকে প্রকৃতি। দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়ক ও মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। তীব্র শীতের কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।
সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
ঘন কুয়াশার কারণে ফেরি ও নৌ-চলাচলও ব্যাহত হচ্ছে। পাশাপাশি গতকাল শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও কুয়াশাজনিত কারণে শিডিউল বিপর্যয় দেখা দেয়। অন্তত ৯টি ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা