August 21, 2026, 6:38 am
শিরোনাম :
খাজনার টাকা নিয়ে মিথ্যা প্রচার’—গোবিন্দগঞ্জ ভূমি অফিসের সার্টিফিকেট সহকারীর প্রতিবাদ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সুন্দরগঞ্জে শাহাদাৎ হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন ভুল কীটনাশক প্রয়োগে ১৫ শতক জমির ধান নষ্ট, অভিযোগ কৃষকের রহনপুরে শান্তিপাড়ায় মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা বৃহত্তর কাশিনাথপুর জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী গোপালগঞ্জে কোটালিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাস কারাদণ্ড লামার সরইয়ে আদালতের শর্ত ভঙ্গ করে বাদীর জমি জবর দখলের অভিযোগ আসামির বিরুদ্ধে গোপালগঞ্জের রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত গোপালগঞ্জের মারজুক রাসেলের অজানা গল্প ও সংগ্রামমুখর পথচলা বাংলাদেশে অস্ত্রসহ আত্মসমর্পণ করলো মিয়ানমারের দুই বাহিনীর ১৪ সদস্য

রায়গঞ্জ ও সলঙ্গা থানার অপরাধপ্রবণ এলাকাসমূহে গভীর রাতে নিয়মিত পুলিশ পেট্রোল কার্যক্রম

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জ ও সলঙ্গা থানার অপরাধপ্রবণ এলাকাসমূহে গভীর রাতে নিয়মিত পুলিশ পেট্রোল কার্যক্রম

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সম্মানিত পুলিশ সুপার সিরাজগঞ্জ জনাব সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের পরিকল্পনা ও সরাসরি নির্দেশনায় রায়গঞ্জ ও সলঙ্গা থানার অপরাধপ্রবণ এলাকাসমূহে গভীর রাতে নিয়মিত পেট্রোল কার্যক্রম জোরদার করা হয়েছে।

সূত্র জানায়, জেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে রাতভর পুলিশ সদস্যরা গাড়িযোগে টহল প্রদান করছেন। এই পেট্রোল কার্যক্রমের মাধ্যমে চুরি, ডাকাতি, মাদক কারবার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে গভীর রাত ও ভোররাতের সময় অপরাধ সংঘটনের সম্ভাবনা বেশি থাকায় এ সময়টিকে গুরুত্ব দিয়ে টহল জোরদার করা হয়েছে।

রায়গঞ্জ ও সলঙ্গা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, আবাসিক অঞ্চল ও অপরাধপ্রবণ পয়েন্টগুলোতে নিয়মিত চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করা হচ্ছে এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে।

পুলিশ কর্মকর্তারা জানান, এই নিয়মিত রাত্রীকালীন পেট্রোল কার্যক্রমের ফলে এলাকায় অপরাধপ্রবণতা কমে আসছে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। অনেক এলাকায় অপরাধীদের চলাচল সীমিত হয়ে পড়েছে বলে স্থানীয়দের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে পুলিশ সুপার সিরাজগঞ্জ জনাব সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয় বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি সকলকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান এবং যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করেন।

স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত পেট্রোল কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা