November 13, 2026, 7:24 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

সিরাজগঞ্জ জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

*সিরাজগঞ্জ জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

সিরাজগঞ্জ জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার, সিরাজগঞ্জ জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

[০১ জানুয়ারি ২০২৬ খ্রি.]

আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬ খ্রি.) পুলিশ সুপারের কার্যালয়, সিরাজগঞ্জে এক আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে এ র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র), নায়েক/কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) এবং কনস্টেবল হতে নায়েক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন জেলা পুলিশ সুপার।

র‍্যাংক ব্যাজ পরিধানকালে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতি শুধু সম্মান নয়, বরং দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে যায়। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা আরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ হাফিজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। উপস্থিত কর্মকর্তারা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা জেলা পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা ও নিষ্ঠা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ ধরনের আনুষ্ঠানিক র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান জেলা পুলিশের সদস্যদের মধ্যে পেশাগত উৎসাহ ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা