November 11, 2026, 3:15 pm
শিরোনাম :
সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে ড্রাম ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, আহত ১ মাদকের বিস্তার রোধে কালাইয়ে সচেতনতামূলক সমাবেশ, সুস্থ প্রজন্ম গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান আওয়ামীলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

বার্ষিক মেরামত কাজের জন্য কাল সিরাজগঞ্জে ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

বার্ষিক মেরামত কাজের জন্য কাল সিরাজগঞ্জে ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জে আগামীকাল শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর বাহিরগোলা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
নেসকো সূত্রে জানা গেছে, বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো, সিরাজগঞ্জ-এর আওতাধীন বাহিরগোলা রোড, মুজিব সড়ক, ডিসি অফিস রোড, থানা রোড, বড় বাজার, বাজার স্টেশন, মোকারপাড়া, বানিয়াপট্টি, পৌরসভা রোড, সদর হাসপাতাল, কালীবাড়ি, একডালা, বি.এ কলেজ রোড, ফায়ার সার্ভিস রোড, দত্তবাড়ী, রানীগ্রাম, জানপুর, বহুলী, খোকশাবাড়ী, নলিয়াপাড়া সহ শহরের বিস্তীর্ণ এলাকায় এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের স্বার্থে সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

আগামীকাল সিরাজগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকোর বার্ষিক মেরামত কাজের কারণে আগামীকাল শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

দপ্তরাদেশে স্বাক্ষর করেন নেসকো সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) দেব কুমার সরকার রাজীব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা