ভোলা জেলা পুলিশের ০৩ জন সদস্যের কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে পদোন্নতি ও র্যাংক ব্যাজ পরিধান
বিশেষ প্রতিবেদক : ইমন রহমান
আজ ০১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ ভোলা জেলা পুলিশে কর্মরত ০৩ জন সদস্য কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় তাঁদেরকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহান সরকার মহোদয় পদোন্নতি প্রাপ্ত সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পদোন্নতি প্রাপ্ত সদস্যবৃন্দ হলেন:
১. এএসআই (নিঃ) মোসাঃ সুলতানা আক্তার
২. এএসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান
৩. এএসআই (নিঃ) মোঃ নাজমুল হোসেন সৈকত
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেন। তিনি তাঁর দিক-নির্দেশনামূলক বক্তব্যে দেশপ্রেম ও পেশাদারিত্ব বজায় রেখে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ব্রতী হওয়ার আহ্বান জানান।
এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।