November 13, 2026, 6:44 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক

Reporter Name

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া অদ্য ভোর ৬টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন—এমন খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিরাজগঞ্জ প্রেসক্লাব। এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাগণ এবং সকল সদস্যবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন। তার অবদান দেশ ও জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামীকাল বাদ জোহর ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করার কথা রয়েছে।
বার্তা প্রেরক:
মোঃ এনামুল হক
দপ্তর সম্পাদক
সিরাজগঞ্জ প্রেসক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা