November 12, 2026, 12:23 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

শীতে কাঁপছে যমুনা পাড়ের সিরাজগঞ্জ

সিমান্ত তালুকদার, রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

শীতে কাঁপছে যমুনা পাড়ের সিরাজগঞ্জ

সিমান্ত তালুকদার, রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি,
সিরাজগঞ্জ।

দেশজুড়ে শীতের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে যমুনা নদীবেষ্টিত সিরাজগঞ্জ জেলাতেও তীব্র শীত অনুভূত হচ্ছে। কয়েক দিন ধরে হিমেল হাওয়া, ঘন কুয়াশা ও উচ্চ আর্দ্রতার কারণে জেলার সর্বত্র শীতের প্রকোপ বেড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, কৃষিশ্রমিক, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষ।
তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯৯ শতাংশ।
শহরের বাহিরগোলা বাজারে শাক বিক্রি করা বৃদ্ধ আফজাল হোসেন (৭৩) বলেন, “প্রতিদিন সকাল-বিকেল শাক বিক্রি করেই সংসার চলে। কিন্তু বৃহস্পতিবার সকাল ১০টার দিকেও প্রচণ্ড ঠান্ডা থাকায় শাক বিক্রি শেষ না করেই বাড়ি ফিরে যেতে হয়েছে।”
রিকশাচালক মঞ্জিল শেখ বলেন, “জ্বরে ভুগছি, ঠিকভাবে রিকশা চালাতে পারছি না। কিস্তিতে রিকশা কিনছি—ঘরে বসে থাকলে কিস্তির টাকা দেব কিভাবে? তাই কষ্ট হলেও রাস্তায় নামছি।”
আরেক রিকশাচালক জুলহাস জানান, “একদিন কাজ না করলে ঘরে চাল-ডাল থাকে না। কিন্তু ঠান্ডায় শরীর কাঁপে। কনকনে শীত আর কুয়াশার কারণে যাত্রীও কম।”

রায়গঞ্জ উপজেলার দিনমজুর কোরপ আলী বলেন, “আমরা গরিব মানুষ। ঠান্ডা আর পেটের ভোগ একসঙ্গে সহ্য করা খুব কষ্টের। শীতকালে আমাদের কষ্ট সবচেয়ে বেশি।”
রায়গঞ্জ এলাকায় গত তিন দিন ধরে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না বললেই চলে। সেখানে দিনের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে থাকলেও রাতে তা আরও কমে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা বাধন বলেন, “শীতে মোটরসাইকেল চালানো খুব কষ্টকর হয়ে গেছে। রাতে গাড়ি চালালে হাত-পা অবশ হয়ে আসে।”

অন্যদিকে মোস্তাকিম বলেন, “কয়েক দিন ধরে রাতে বের হলে ঠান্ডা লেগে যাচ্ছে। মাহফিলে যেতে এখন মোটা জামাকাপড় পরতে হচ্ছে। এই ঠান্ডার কারণেই গলা ব্যথা শুরু হয়েছে।”

এ বিষয়ে তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “কনকনে ঠান্ডার সঙ্গে হিমেল বাতাস থাকায় শীতের প্রকোপ বেড়েছে। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই অবস্থা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।”

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সিরাজগঞ্জে দিনের তাপমাত্রা বর্তমানে সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে। জানুয়ারির শুরুতে তাপমাত্রা আরও কমে ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ভোর ও রাতে কুয়াশা এবং শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা