August 14, 2026, 9:07 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

জাল ছাড়াই ভাগ্যের হাসি: হাতিয়ায় ধরা পড়লো ২৩ কেজির কোরাল মাছ

মোঃ আরিফ হোসেন নোয়াখালী প্রতিনিধি

জাল ছাড়াই ভাগ্যের হাসি: হাতিয়ায় ধরা পড়লো ২৩ কেজির কোরাল মাছ

মোঃ আরিফ হোসেন পাঠানো তথ্য চিত্র।
নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জাল ছাড়াই ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। মাছটি স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। কেজিপ্রতি ৭৫০ টাকা দরে মাছটি কিনে নেন এক স্থানীয় মাছ ব্যবসায়ী।

ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজার সংলগ্ন মেঘনা নদীতে। স্থানীয় জেলে আনোয়ার হোসেন নদীতে জাল ফেলতে গিয়ে নদীর কিনারে সাদা কিছু ভাসতে দেখতে পান। কৌতূহলবশত কাছে গিয়ে তিনি দেখতে পান নদীর তীরে ভেসে থাকা একটি বিশাল কোরাল মাছ। এ সময় আনন্দে আত্মহারা হয়ে তিনি মাছটির ভিডিও ও ছবি ধারণ করেন। পরে বড় ভাই সিরাজের সহযোগিতায় মাছটি কাঁধে বহন করে স্থানীয় বাজারে নিয়ে এলে তা দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।

জেলে আনোয়ার হোসেন (২৮) বলেন,মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, অভাবের সময় বিনা জালে নদীতে ভাসতে থাকা এত বড় কোরাল মাছ পাওয়া নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক।

তার বড় ভাই সিরাজ বলেন,এত বড় মাছ পেয়ে আমরা খুবই আনন্দিত। বাজারে নিয়ে এলে অনেক মানুষ মাছটি দেখতে ভিড় করে। স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন বুড়িরচর ইউনিয়নের বড়দেইল ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আব্দুল গনির ছোট ছেলে।

এদিকে স্থানীয়রা জানান, মেঘনা নদীতে মাঝে মাঝে বড় আকৃতির মাছ পাওয়া গেলেও বর্তমানে কোরাল মাছের দাম আগের তুলনায় অনেক বেশি। তবে মাছটি তুলনামূলক কম দামে বিক্রি হয়েছে বলে মন্তব্য করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা