ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের আবেদন বান্দরবান জেলা প্রশাসক দপ্তরে।
মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি।
আজ ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার।
সূত্র বান্দরবান জেলার লামা উপজেলাধীন ৫ নং সরই ইউনিয়নে চেয়ারম্যান নাথাকায় সেবা প্রত্যাশীদের দুর্ভোগ চরমে।
গত ৫ আগষ্ট স্বৈরাচার আওয়ামী লীগ পতনের মধ্য দিয়ে সাবেক চেয়ারম্যান ইদ্রিস কোম্পানি অফিস করতেন না।
অন্যদিকে ইদ্রিস কোম্পানি চেয়ারম্যান এর বিরুদ্ধে একাধিক বার আন্দোলন মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এরপর থেকে ইদ্রিস চেয়ারম্যান অফিসে আসা বন্ধ করে দেয় ।
এরপর গত ২৮ আগস্ট ২০২৫ ইং তারিখে জেলা প্রশাসকের আদেশে লামা উপজেলা কৃষি অফিসার মোঃ আশরাফু জামান কে ৫ সরই ইউনিয়নের দ্বায়িত্ব দেয়া হয় কিন্তু তিনি সপ্তাহে একদিন অথবা ১৫ দিনে একদিন আসতেন এ নিয়ে সেবা প্রত্যাশীদের মধ্যে তিব্র বিরূপ মন্তব্য শুরু হয়।
এ নিয়ে স্থানীয় এলাকার জনগণ চরম দুর্ভোগের শিকার হয়েছেন এরপর গত ১০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে তিনি অন্যত্র বদলী হয় এরপর চেয়ারম্যান পদ শূন্য থাকায় সেবা প্রত্যাশীরা বিভ্রান্তির শিকার হন।
এদিকে বর্তমান বছর শেষে ইস্কুলে ক্লাস পরিবর্তন করতে হয় এ নিয়ে স্থানীয় জনসাধারণ বাচ্চাদের স্কুলে ভর্তি জন্য একাধিক সনদ প্রয়োজন এবং জন্ম নিবন্ধন সনদ পাওয়া এবং মৃত্যু নিবন্ধন সনদ সম্পাদন করা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় সেবা প্রত্যাশী অভিভাবকবৃন্দ।
তারই ধারাবাহিকতায় আজ ২৩ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে স্থানীয় মেম্বার থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের আবেদন করেন বান্দরবান জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরে।
উক্ত আবেদনে ১৪১ জন গণস্বাক্ষর করেছেন ৮ জন ইউপি সদস্য গন স্বাক্ষর করেছেন স্থানীয়দের দাবি ২ নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের দাবি জানিয়েছেন
অথবা ৪ নং ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়া কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় সেবা প্রত্যাশীরা।
উল্লেখিত আবেদন প্রসঙ্গে বান্দরবান স্থানীয় সরকার পরিচালক মোহাম্মদ মাহবুব আলম জানান ৫ নং সরই ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্যতা পূরণে দ্রুত ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেয়া হবে এবং স্থানীয়দের আবেদন গ্রহণ করে তিনি আশ্বস্ত করে বলেছেন দ্রুত সমস্যার সমাধান করা হবে ।
এ বক্তব্যের মধ্যে দিয়ে সরই বাসির আশার আলো দেখতে পারবেন বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ ও স্থানীয় বিশিষ্ট সমাজ পতিরা।