এফোট ইন্টারন্যাশনালের জলঢাকা অফিস উদ্বোধন
সামিনুর ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:
এফোট ইন্টারন্যাশনালের জলঢাকা শাখা কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
জনাব, তাইজুল ইসলামের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বেলাল হোছাইন চেয়ারম্যান এফোট ইন্টারন্যাশনাল বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সুযোগ্য চেয়ারম্যান। এ ছাড়াও উপস্থিত ছিলেন
বিশেষ অতিথি অসীম কুমার ঘোষ
ডাইরেক্টর মার্কেটিং কাউয়াই গ্রুপ এন্ড জাপান, ফিরোজ আলম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন ইসলাম সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটি।
ওমর ফারুক সাবু সাধারণ সম্পাদক আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটি।জাহিনুর ইসলাম (জীবন) জিনিয়ার সাংবাদিক জলঢাকা বাবলু হাসলাম, কামরুজ্জামান, লেবু ইসলাম, রতন বিশ্বাস, ফরিদুল ইসলাম ফায়সাল আহমেদ সহ প্রমুখ। বক্তারা বলেন উক্ত সংস্থার লক্ষ্য এবং উদ্দেশ্য বাইরের দেশে উন্নত মানের চিকিৎসার জন্য লেখাপড়ার জন্য চাকরির জন্য আমরা স্বচ্ছ ভাবে মানুষ পাঠিয়ে থাকি। আমাদের এখানে কোন প্রকার অনিয়ম কোন কাজ নেই, আমরা স্বচ্ছ ভাবে সেবা দিয়ে যাচ্ছি বাংলাদেশের সাধারণ মানুষদের। পরবর্তী সম্মানী স্মারক উক্ত সংস্থার মাধ্যমে বেশ কিছু সদস্যরা ভালো কাজের অবদান রাখায় আজীবন সম্মাননা পেলেন যারা, মোহাম্মদ আল আমিন ইসলাম মানবাধিকার কর্মী, জনাব তাইজুল ইসলাম মানবাধিকার কর্মী, বাবলু হোসেন, কামরুজ্জামান, মনোয়ার হোসেন, রতন বিশ্বাস, ফরিদুল ইসলাম, এবং সবার হাতে সম্মানি স্মারক তুলে দিয়ে চেয়ারম্যান বেলাল হোসাইন বলেন এটি ক্ষুদ্রভাবে তাদেরকে সম্মানিত করা হলো কারণ তারা অনেক পরিশ্রম দিয়ে ঢাকা পর্যন্ত আমাদের কাছে গিয়ে শেখার ইচ্ছা পোষণ করেছেন, আজকে তাই আমরা আমাদের সংস্থার মাধ্যম থেকে তাদেরকে সম্মানিত করলাম।
আর নীলফামারী জলঢাকার মানুষ অনেক আন্তরিক এজন্য সকলের প্রতি আমরাও কৃতজ্ঞতা জানাই।