বাক স্বাধীনতায় ব্যতিক্রমী বিজয় দিবস পালন
এ কে এম নুর আলম জিকু-
ভোলা জেলা প্রতিনিধি
ফ্যাসিবাদের ১৭ বছর পর যেন ভোলার মানুষ নতুন রূপে বিজয় দিবসে মেতে উঠেছে।বিশেষভাবে ভোলা, বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে উৎসব মুখর পরিবেশে সর্বস্তরের জনগণ যেন তারা সতেরো বছরের বন্দি শালা থেকে বের হয়ে ৫৫তম বিজয় দিবস পালন করেছে। এই যেন তাদের জন্য এক ঈদ উৎসব। বিশেষভাবে চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লোকমান হোসেন মহোদয়ের আমন্ত্রণে সকল দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রী, শিক্ষক -শিক্ষিকা, প্রশাসনিক লোকজন ও ব্যবসায়ী সকল পেশার লোকজন মিলে যেন চরফ্যাশন টিভি স্কুল মাঠ মিলন মেলায় পরিণত হয়েছে। বিজয় দিবসের সকলের প্রত্যাশা স্বৈরশাসক নিপাত যাক, মুক্তি পাক।