November 12, 2026, 11:41 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে ধানগড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

রায়গঞ্জে ধানগড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন জুলাই যোদ্ধা আসাদুল্লাহ খান সজল।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর শায়খ ড. আব্দুস সামাদ, উপজেলা জামায়াতের আমীর মো. আলী মর্তুজা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ, রাফিউল ইসলাম রিদয়, আহমেদ শান্ত, সাদী ও সাজিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও আলেম-ওলামা এবং নানা শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদী অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছেন। বক্তারা আরও বলেন, তার আদর্শ ও সংগ্রামী ভূমিকা তরুণ সমাজকে ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করবে।

শেখ রিয়াদ
বক্তব্যে আরও বলা হয়, এটি কেবল একটি জানাজা নয়—এটি একজন বিপ্লবী যোদ্ধা ও প্রকৃত দেশপ্রেমিকের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।
গায়েবানা জানাজায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও অংশ নেন।
রায়গঞ্জ উপজেলা — ইনকিলাব জিন্দাবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা