বিসমিল্লাহির রাহমানির রাহিম
দেশপ্রেমিক সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান—
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র
শহীদ শরিফ ওসমান হাদী ভাইয়ের
নৃশংস হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত।
এই নির্মম হত্যার ন্যায়বিচারের দাবিতে আজ জুমার নামাজের পর একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
স্থান: দুপচাঁচিয়া মডেল মসজিদ প্রাঙ্গণ
সময়: বাদ জুমা
আয়োজনে: দুপচাঁচিয়া শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, ছাত্র জনতা
গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।
আমরা বিশ্বাস করি—
ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।
এখনই ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতে আরও বড় সংকটের মুখে পড়তে হতে পারে।
এ উপলক্ষে রায়গঞ্জ ও ধানঘরা এলাকাতেও শান্তিপূর্ণ মিছিল ও কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজনে থাকবে ধানঘরা ও ছাত্র জনতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।