November 13, 2026, 4:21 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

পাটগ্রামে চিতাবাঘ এর আতঙ্কে এলাকাবাসী

আব্দুস সামাদ পাটগ্রাম উপজেলা প্রতিনিধি লালমনিরহাট

পাটগ্রাম চিতাবাঘ এর আতঙ্কে এলাকাবাসী

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত পিলারের কাছ দিয়ে ৪ থেকে ৫টি বড় চিতাবাঘ বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী ও গুরুপাড়া সীমান্তের ৬৮ থেকে ৭০ নম্বর পিলারের কাছ দিয়ে এসব বাঘ প্রবেশ করে।

এ তথ্য নিশ্চিত করেছেন ৬১ বিজিবির নাজিরগোমানী বিওপি ক্যাম্প কমান্ডার। তিনি জানান, বিষয়টি নিয়ে সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলাচলের জন্য আহ্বান জানানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে চিতাবাঘগুলো বাংলাদেশে প্রবেশ করে। অনেকেই বাঘের পায়ের চিহ্ন দেখেছেন বলে দাবি করেন। কেউ কেউ সেই পায়ের চিহ্ন মোবাইল ফোনে ধারণ করেছেন বলেও জানা গেছে।

সীমান্ত এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন সুমন বলেন, গতরাত এগারোটার দিকে জানতে পারি সীমান্ত কাঁটাতারের বেড়া টপকে বাঘ বাংলাদেশে প্রবেশ করেছে। বাঘ আতঙ্কে রয়েছে গ্রামবাসী।

তিনি আরও বলেন, আগেও জগতবেড় ইউনিয়নে ২টি চিতাবাঘ প্রবেশের ঘটনা ঘটেছিল। সেসময় ১টি বাঘকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলে। বাঘের আক্রমণে পাটগ্রামের আবু বক্করসহ আহত হয়েছিল ৪জন। তাই এবার বাড়তি সর্তকতা বাড়াতে হবে।

এদিকে চিতাবাঘ প্রবেশের খবরে সীমান্ত এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা