November 11, 2026, 10:46 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

তাড়াশে খেজুরের রস উৎসবের আমেজ, দূরদূরান্ত থেকে মানুষের ঢল

মোঃ সিমান্ত তালুকদার, সিরাজগঞ্জ।

তাড়াশে খেজুরের রস উৎসবের আমেজ, দূরদূরান্ত থেকে মানুষের ঢল

মোঃ সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শীত মৌসুমের শুরুতেই খেজুরের রসকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ভোর থেকে রাত পর্যন্ত তাড়াশ পৌর এলাকার বিভিন্ন স্থানে, বিশেষ করে তাড়াশ পৌর শিশু পার্ক ও আশপাশের এলাকায় রস খেতে মানুষের ভিড় চোখে পড়ার মতো।

স্থানীয়দের পাশাপাশি আশপাশের উপজেলা ও জেলা থেকেও মানুষ আসছেন খেজুরের রস পান করতে। অনেককে হাইস বাইক, মোটরসাইকেল এমনকি এম্বুলেন্সে করেও রস খেতে আসতে দেখা গেছে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, শিক্ষার্থী এবং তরুণ-তরুণীদের ব্যাপক উপস্থিতিতে এলাকাজুড়ে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে।

খেজুরের রসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা। স্বাদে ও মানে সন্তুষ্ট ক্রেতারা।

এ বিষয়ে ইমতিয়াজ রহমান রুহুল বলেন,
“অনেকে হাইস বাইক ও এম্বুলেন্সে করেও এখানে রস খেতে আসছে। আমি নিজেও রস খেয়েছি। দেখলাম অনেক কাপল এসেছে রস খেতে। অনেকে আবার স্ত্রীকে নিয়ে তাড়াশে রস খেতে আসছে।”

মোহাম্মদ আকাশ জানান,
“রস খাওয়ার জন্য এখানে প্রচুর লোকের সমাগম হয়। দূরদূরান্ত থেকে মানুষ আসে। আমরা রস খেয়ে ছবি তুলেছি। সত্যিই অসাধারণ পরিবেশ।”

সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়ার দ্বাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী সাজেদুল রানা বিপুল বলেন,
“আমরা প্রতিবছরই রস খেতে আসি। এবারও এসেছি। সামনে জায়গা না পেয়ে গ্রামের ভেতরে গিয়ে মোটরসাইকেলে করে রস খেয়েছি। খুব ভালো লেগেছে।”

নিমগাছি এলাকার বাসিন্দা মেহেদী বলেন,
“আমাদের নিমগাছি থেকেই রস খাওয়ার শুরু। অনেকেই খায়, আমিও খাই। নিমগাছি থেকে অনেক মানুষ একসঙ্গে যুক্ত হয়ে তাড়াশে আসে। তাড়াশকে রসের এলাকা বলা হয়। এখানে প্রচুর খেজুর গাছ আছে, তাই রসের স্বাদও আলাদা।”

স্থানীয়দের মতে, তাড়াশ এলাকায় প্রচুর খেজুর গাছ থাকায় এখানকার রস স্বাদে ও গুণে বিখ্যাত। শীত এলেই এই রসকে কেন্দ্র করে এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে।

সব মিলিয়ে বলা যায়, খেজুরের রস তাড়াশের মানুষের শুধু একটি খাবার নয়, এটি এখন শীত মৌসুমের একটি ঐতিহ্য ও উৎসবে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা