পাটগ্রামে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আওয়ামীলীগের ৬ নেতা আটক
আব্দুস সামাদ
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে সারা দেশে ন্যায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযানে আওয়ামীলীগের ৬ নেতাকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সহ-সভাপতি ১) মোঃ আজিবুল ইসলাম (৪২) বুড়িমারী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড সভাপতি ২) মোঃ রাসেল ইসলাম (৫২) দহগ্রাম ইউনিয়ন ১ নং ওয়ার্ড সভাপতি ৩) মোঃ ফরিদুল ইসলাম (৫০) জোংড়া ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ৪) মোঃ সাহেব আলী (৪৪) জগতবেড় ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ৫) মোঃ তাবিউল ইসলাম ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুলের আস্থাভাজন বাঙ্গালিয়ান হোটেলের স্বত্বাধিকারী সুজন ইসলামকে আটক করে তারা সকলেই একই উপজেলার বাসিন্দা। জানা গেছে ওসি নাজমুল হক এর নেতৃত্বে বিশেষ অভিযানে সোমবার রাতে ৩ জন মঙ্গলবার রাতে ২ জন ও বুধবার সকালে ১ জন সহ মোট ৬ জন আওয়ামীলীগের নেতাকে আটক করে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করেন।