পাটগ্রাম মহান বিজয় দিবস ও বীর মুক্তিযুদ্ধাদেরকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
আব্দুস সামাদ
পাটগ্রাম(লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাট জেলায় পাটগ্রাম উপজেলায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির মধ্যে দিয়ে বিজয় দিবসের সূচনা করা হয় । সূর্যোদয়ের পরপরই মোছা সানজিদা আক্তার পাটগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বীর মুক্তিযোদ্ধারা, পাটগ্রাম থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) পৌর শাখা ও উপজেলা শাখা, পৌর বিএনপির পক্ষে পৌর সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপির পক্ষে উপজেলা সভাপতি আলহাজ্ব সপিকার রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, প্রেসক্লাব পাটগ্রাম , প্রেস ফাইভ লালমনিরহাট পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন।
এ ছাড়া, ও উপজেলায় দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা আয়োজন করা হয়েছে। শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন আয়োজন করা হয়েছে।
ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া এবং উপাসনার আয়োজন করা হবে। এতিমখানা, হাসপাতালসহ অনুরূপ প্রতিষ্ঠানগুলোয় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
এরপর শহীদ আবু সাইদ অডিটোরিয়ামে দুপুর ১২টায় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তারের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে পাটগ্রাম উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার নির্বাহী ম্যাজিস্টেট মীর ফয়সাল , এসময় বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও লালমনিরহাট জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব অধ্যক্ষ শহিদুল্লাহ প্রধান। আরও উপস্হিত ছিলেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সপিকার রহমান, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা দেবব্রত কুমার, প্রাণী সম্পদ অফিসার মোতাহারুল ইসলাম, বি আর ডি বি অফিসার হাবিবুর রহমান মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা উপহার তুলে দেন।