November 12, 2026, 10:37 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় হোসেনপুরের ইউএনও’র রাগান্বিত কন্ঠে নিষেধ: বিএনপির প্রতিবাদ ও শাস্তির দাবি।

আশরাফুর রহমান রাব্বি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় হোসেনপুরের ইউএনও’র রাগান্বিত কন্ঠে নিষেধ: বিএনপির প্রতিবাদ ও শাস্তির দাবি।

আশরাফুর রহমান রাব্বি
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দেয়ায় নিষেধ করেন ইউএনও কাজী নাহিদ ইভা। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি ওই ইউএনওকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠান শুরুর প্রাক্কালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জিএস আবুল হাসিম সবুজ, সাবেক পৌর মেয়র মোঃ মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মোঃ মনিরুল হক রাজনসহ শতশত বিএনপির নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে থাকেন। এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী নাহিদ ইভা উচ্চ কন্ঠে শ্লোগান দিতে নিষেধ করেন। এতে নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।তারা তাৎক্ষণিক ইউএনওর ওই ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনার দোসর ইউএনও কাজী নাহিদ ইভার প্রত্যাহারের দাবি জানান। ফলে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ও বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জিএস মোঃ আবুল হাসিম সবুজ জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ইতিপূর্বে ওই মাঠে বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা শ্লোগান দিলেও কোনো ইউএনও নিষেধ করেননি। কিন্তু ওই ইউএনও কাজী নাহিদ ইভা আজকে নিষেধ করে দৃষ্টতা দেখিয়েছেন।অবিলম্বে তার প্রত্যাহারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষেরও সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী নাহিদ ইভা কোনো মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা