November 12, 2026, 10:37 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ খ্রিষ্টাব্দ উপলক্ষ্যে বান্দরবানে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক বান্দরবান

“১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ খ্রিষ্টাব্দ উপলক্ষ্যে বান্দরবানে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত।

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ খ্রিষ্টাব্দ উপলক্ষ্যে বান্দরবান জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামীম আরা রিনি মহোদয়, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।

অনুষ্ঠানে বান্দরবান জেলা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, স্কাউটস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও সুসংগঠিতভাবে প্যারেড ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে, যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও দেশপ্রেমের অনুভূতি সৃষ্টি করে।

প্যারেড পরিদর্শন শেষে সম্মানিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী দল ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তাঁরা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা