April 17, 2026, 7:51 pm
শিরোনাম :
কবিরহাটে ১৪ বছরের কিশোরের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার রায়গঞ্জে শ্যালো মেশিন চুরি, পুলিশি অভিযানে উদ্ধার—আটক ২ লোহাগড়ায় ভয়াবহ বিদ্যুৎ সংকট: অচল জনজীবন, চরম দুর্ভোগে সাধারণ মানুষ নুরুল আমি নিঝুম দ্বীপে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা কেএমপি’র নবাগত পুলিশ কমিশনার মহোদয়ের আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি

খুলনা কেএমপি’র নবাগত পুলিশ কমিশনার মহোদয়ের আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত।

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।

খুলনা নগরীর বয়রা পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বেলা ১১ টা ১৫ মিনিটের উক্ত সভা অনুষ্ঠিত হয়, সভায় সভাপতিত্ব করেন কেএমপি’র নবাগত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে সকালে আয়োজিত সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে পুলিশ কমিশনার মহোদয় বিভিন্ন ইউনিটে কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের নিকট থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় কি ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করছে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের বক্তব্য ধৈর্য সহকারে শ্রবণ করেন।

পুলিশ কমিশনার মহোদয় আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় উপস্থিত উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে বলেন খুলনা মহানগরীর সকল পুলিশ সদস্যদের নিয়ে কেএমপি একটি পরিবার। পারস্পরিক বন্ধন আরো সুদৃঢ় করে মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে একটি নিরাপদ ও সকলের সহযোগিতায় বাসযোগ্য শহর গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে খুলনা মহানগরীর সম্মানিত নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা পেতে পুলিশ ও জনগণের মধ্যে একটি সেতু বন্ধন গড়ে তোলার ব্যাপারে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অগ্রণী ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে যে কোন ধরণের প্রতিবন্ধকতায় সাহসী ভূমিকা পালন করতে সকলকে উৎসাহিত করেন এবং এ ব্যাপারে সহযোগিতায় কেএমপি পরিবার প্রধান হিসেবে তিনি সকলের পাশেই থাকবেন মর্মে নিশ্চিয়তা প্রদান করেন।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ এবং সকল পদের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা