August 14, 2026, 6:59 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

সংসারের হাল ধরতে আলু রোপণে শ্রমিক আলামিন

মোঃনয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

সংসারের হাল ধরতে আলু রোপণে শ্রমিক আলামিন

মোঃনয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে শুরু হয়েছে চলতি মৌসুমের আলু রোপণ কার্যক্রম। সংসারের হাল ধরতে চাষের জমিতে আলু রোপণ করে জীবিকা নির্বাহ করছেন স্থানীয় শ্রমিক আলামিন। চরম আর্থিক সংকটের মধ্যেও দুই মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি।

জানা গেছে, আলামিন ৯ বিঘা জমিতে আলু রোপণের কাজ নিয়েছেন। প্রতি বিঘা জমি রোপণের জন্য মজুরি নির্ধারিত হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। মোট ১৩ জন শ্রমিক মিলে এই কাজ সম্পন্ন করছেন।

এর আগে আলামিন স্থানীয় একটি চা কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখানে ঘণ্টাপ্রতি মাত্র ৩০ টাকা মজুরি পেতেন। দৈনিক আয় ছিল গড়ে ৩৫০ টাকা, যা দিয়ে পরিবারের খরচ চালানো ছিল অত্যন্ত কষ্টসাধ্য। টানাটানির মধ্যেই চলত তার সংসার।

আলু রোপণের কাজ শুরু হওয়ায় এখন কিছুটা স্বস্তি ফিরেছে আলামিনের জীবনে। তিনি বলেন, “মেয়েরা দু’জনই স্কুলে পড়ে। তাদের লেখাপড়া চালিয়ে নিতে অনেক কষ্ট করতে হয়। আলু রোপণের মৌসুমে কাজ পাওয়ায় সংসারটা একটু ভালোভাবে চালাতে পারছি।” প্রতিদিন তিনি ১৫০০টাকার উপরে হাজিরা ফেলেন। প্রতি বিঘা আলু রোপণ ৩৫০০টাকা।

স্থানীয়রা জানান, আলু চাষের মৌসুম শুরু হওয়ায় অনেক দিনমজুর ও শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি ফিরছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা