November 12, 2026, 10:11 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

বান্দরবানের লামা থানার সদ্য যোগদানকৃত ওসি শাহাজাহান কামালের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানের লামা থানার সদ্য যোগদানকৃত ওসি শাহাজাহান কামালের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি।

আজ ১২ ডিসেম্বর শুক্রবার ২০২৫।

বান্দরবানের লামা থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাজাহান কামাল স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।

শুক্রবার(১২ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় ওসি শাহাজাহান কামাল বলেন, ‘লামা উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ।

মাদক নির্মূলে কঠোর অবস্থান থেকে আমরা কাজ করবো।’ এ বিষয়ে তথ্য চেয়ে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

মতবিনিময়কালে সাংবাদিকদের দেওয়া বিভিন্ন পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন ওসি। সভায় উপস্থিত ছিলেন—ওসি (তদন্ত) এনামুল হক পিপিএম, সেকেন্ড অফিসার এসআই মোঃ নাসির, লামা প্রেসক্লাব, লামা সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক ইউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা