September 9, 2026, 1:57 pm
শিরোনাম :
নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা

হাতিয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ফাতেমা আকতার হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ফাতেমা আকতার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানামুখী আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দিবসে পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, র‌্যালি ও মানববন্ধনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নুরুল আনোয়ার এবং হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জকি উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নোমান মো. হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক খোন্দকার আবুল কালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাস পাল, হাতিয়া প্রেস ক্লাব সভাপতি জিএম ইব্রাহীম, মহিলা সহ-সভাপতি পারভিন আক্তার, স্কাউট সম্পাদক মো. আকতার হোসেন, ছাত্র প্রতিনিধি আশিক এলাহী প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি একটি মহামারির মতো সামাজিক ব্যাধি, যা সমাজ, পরিবার, শিক্ষা ও অর্থনীতিকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। দুর্নীতি প্রতিরোধে প্রথমে পরিবার থেকেই সচেতনতা গড়ে তোলা জরুরী। মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ ধর্মীয় নেতৃবৃন্দের নিয়মিত বয়ানে দুর্নীতিবিরোধী বার্তা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।

এছাড়া গ্রাম পর্যায়ে সৎ ও স্বচ্ছ চর্চা প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী আলোচনার আয়োজন, সামাজিকভাবে দুর্নীতিবাজদের বর্জন এবং তরুণ প্রজন্মকে নৈতিকতাবোধে উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা দুর্নীতি রোধে সবার সম্মিলিত উদ্যোগ ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা