November 11, 2026, 10:40 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

৫২৭ থানার ওসি পদে লটারির মাধ্যমে পদায়ন

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

৫২৭ থানার ওসি পদে লটারির মাধ্যমে পদায়ন

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে এবার লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনী দায়িত্বে স্বচ্ছতা নিশ্চিত করতে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়।

এর আগে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ, নিরপেক্ষ ও উপযুক্ত পরিদর্শকদের তালিকা সংগ্রহ করে তা যাচাই-বাছাইয়ের পর এই লটারি অনুষ্ঠিত হয়। লটারিকৃত তালিকায় মোট ৫২৭ থানায় নতুন ওসি প্রস্তাবিতভাবে পদায়ন করা হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার থানাগুলো এতে অন্তর্ভুক্ত হয়নি।

রেঞ্জভিত্তিক ওসি পদায়ন

ঢাকা রেঞ্জ: ১৩ জেলা → ৯৮ থানা

চট্টগ্রাম রেঞ্জ: ১১ জেলা → ১১১ থানা

খুলনা রেঞ্জ: ১০ জেলা → ৬৪ থানা

ময়মনসিংহ রেঞ্জ: ৪ জেলা → ৩৬ থানা

বরিশাল রেঞ্জ: ৬ জেলা → ৪৬ থানা

সিলেট রেঞ্জ: ৪ জেলা → ৩৯ থানা

রাজশাহী রেঞ্জ: ৮ জেলা → ৭১ থানা

রংপুর রেঞ্জ: ৮ জেলা → ৬২ থানা

সিরাজগঞ্জ জেলার ১২ থানার নতুন ওসি

দেশব্যাপী লটারির মতো সিরাজগঞ্জ জেলার ১২ থানায়ও নতুন ওসি প্রস্তাবিতভাবে পদায়ন হয়েছে। তারা হলেন—

সিরাজগঞ্জ সদর: মো. শহিদুল ইসলাম

কাজিপুর: শাহ মো. এনায়েতুর রহমান

শাহজাদপুর: মো. সাইফুল ইসলাম

বেলকুচি: মো. আবু রায়হান

কামারখন্দ: মো. শাহীন আকন্দ

রায়গঞ্জ: মো. গোলাম কিবরিয়া

উল্লাপাড়া মডেল: মো. নুরে আলম

চৌহালী: মো. মতিউর রহমান

সলঙ্গা: মো. ইমাম জাফর

যমুনা সেতু পশ্চিম: মো. আমিনুল ইসলাম

এনায়েতপুর: মো. জাহিদ হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা