September 9, 2026, 1:58 pm
শিরোনাম :
নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা

হাশেমিয়া দরবার শরীফের খলিফা সৈয়দ নুরুজ্জামান হাশেমির আম্মাজানের ইন্তেকাল

মানব বার্তা ডেস্ক

হাশেমিয়া দরবার শরীফের খলিফা সৈয়দ নুরুজ্জামান হাশেমির আম্মাজানের ইন্তেকাল

মানব বার্তা ডেস্ক ঃ

হাশেমিয়া দরবার শরীফ, পাবনার প্রতিষ্ঠাতা পীর মরহুম মাওলানা সৈয়দ শাহ আব্দুল ওয়াহাব হাশেম মাওলানা (রহ.) প্রতিষ্ঠিত দরবারের প্রধান পরিবারের সদস্য, বর্তমান খলিফা সৈয়দ নুরুজ্জামান হাশেমির পরম স্নেহময়ী আম্মাজান ইন্তেকাল করেছেন। গত ২৯ নভেম্বর ২০২৫, বুধবার রাতে তিনি বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

মরহুমা তিন কন্যা ও তিন পুত্রসহ বহু আত্মীয়-স্বজন, অনুসারী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে হাশেমিয়া দরবার শরীফে শোকের ছায়া নেমে এসেছে। ধর্মপ্রাণ ও মানবিক গুণে সমৃদ্ধ এই নারী দীর্ঘদিন ধরে দরবার শরীফের নানান কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

পরদিন বৃহস্পতিবার বাদ আসর আহম্মদপুর কেন্দ্রীয় কবরস্থান ঈদগাহ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এলাকাবাসী, স্বজন, মুরিদান ও অসংখ্য ভক্ত-অনুসারী জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে দোয়ার সময় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাজা শেষে মরহুমাকে শাহ ইউসুফ আলী রহঃ কবরস্থানে, তার মায়ের কবরের পাশে দাফন করা হয়। দাফনের সময় পুরো এলাকাজুড়ে শোক ও স্মৃতিচারণের আবহ বিরাজ করছিল।

এদিকে, হাশেমিয়া দরবার শরীফ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে মরহুম সৈয়দ শাহ আব্দুল ওয়াহাব (রহ.)– ওফাত এর দিবস ও বার্ষিক ওরস শরীফে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের মুরিদান, ভক্তবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের প্রতি হাশেমীয়া দরবার শরীফের পক্ষ হতে দোয়ার অনুরোধ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা