August 21, 2026, 9:49 am
শিরোনাম :
খাজনার টাকা নিয়ে মিথ্যা প্রচার’—গোবিন্দগঞ্জ ভূমি অফিসের সার্টিফিকেট সহকারীর প্রতিবাদ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সুন্দরগঞ্জে শাহাদাৎ হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন ভুল কীটনাশক প্রয়োগে ১৫ শতক জমির ধান নষ্ট, অভিযোগ কৃষকের রহনপুরে শান্তিপাড়ায় মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা বৃহত্তর কাশিনাথপুর জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী গোপালগঞ্জে কোটালিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাস কারাদণ্ড লামার সরইয়ে আদালতের শর্ত ভঙ্গ করে বাদীর জমি জবর দখলের অভিযোগ আসামির বিরুদ্ধে গোপালগঞ্জের রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত গোপালগঞ্জের মারজুক রাসেলের অজানা গল্প ও সংগ্রামমুখর পথচলা বাংলাদেশে অস্ত্রসহ আত্মসমর্পণ করলো মিয়ানমারের দুই বাহিনীর ১৪ সদস্য

পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

আজ ২৯ নভেম্বর ২০২৫ খ্রি. সকাল ১০.০০ ঘটিকার সময় পুলিশ লাইন্স, সিরাজগঞ্জে শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয়ের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল জনাব মোঃ আসাদুজ্জামান শাকিল মহোদয়ের সঞ্চালনায় বিদায়ী অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত অফিসার এবং ফোর্সগণ পুলিশ সুপার মহোদয়ের বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তাদের বক্তব্যে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে ওঠে। বক্তব্য প্রদানের সময় পুলিশ সদস্যরা অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপার মহোদয়ের বিভিন্ন পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, পুলিশ সুপার মহোদয় একজন সৎ, দক্ষ, মেধাবী অফিসার ছিলেন। তিনি অত্যন্ত সুনামের সাথে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালীন সময়ে পুলিশিং কার্যক্রমের পাশাপাশি দুর্যোগ মোকাবেলা-সহ সার্বিক বিষয়ে সিরাজগঞ্জবাসী সেবায় যেভাবে নিজেকে স্বতঃস্ফূর্তভাবে উজাড় করে দিয়েছেন তা সত্যিই অতুলনীয়। বক্তারা গুণী এই পুলিশ কর্মকর্তার এহেন মানবিক কর্মকান্ডের ফলে তিনি সিরাজগঞ্জ জেলা পুলিশ এবং সিরাজগঞ্জবাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরবের ও তৃপ্তির বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। এই পথচলায় কারও প্রতি আমার আচরণ বা কাজে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে, আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করছি।

শেষে পুলিশ সুপার মহোদয় সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কর্মজীবন, পরিবার ও ভবিষ্যৎ শান্তিময় ও নিরাপদ হোক—এ মর্মে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ হাফিজুর রহমান মহোদয়।

এ সময় সিরাজগঞ্জ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ ও সকল পদের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা