July 29, 2026, 5:32 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

সিরাজগঞ্জের যমুনা নদীতে স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৬ কেজি ওজনের একটি বিশাল ডাইং মাছ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের যমুনা নদীতে স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৬ কেজি ওজনের একটি বিশাল ডাইং মাছ।বুধবার (২৬ নভেম্বর) সকালে মাছটি ধরার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নদীপাড়ে স্থানীয়রা ভিড় করেন বিরল প্রজাতির এই বড় আকৃতির মাছটি এক নজর দেখার

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

জেলেরা জানান, ভোরবেলা যমুনার মধ্য চরে টানা জাল ফেললে আচমকাই ভার অনুভূত হয়। জাল ওপরে তুলতেই দেখা যায় বিশাল আকৃতির ডাইং মাছ। দীর্ঘ সময় চেষ্টার পর মাছটি নিরাপদে তীরে তোলা সম্ভব হয়।

মাছটি বর্তমানে সিরাজগঞ্জ বড় বাজারে বিক্রির জন্য আনা হয়েছে। বাজারে এর মূল্য ধরা হয়েছে ৭৬ হাজার টাকা, অর্থাৎ প্রতি কেজির দাম প্রায় ২৮০০ টাকা। বড় আকৃতির মাছ হওয়ায় অনেক পাইকার আগ্রহ দেখালেও বিক্রেতা জানাচ্ছেন-উচ্চ গুণগতমান ও প্রাপ্যতার কারণে মাছটির দাম তুলনামূলক বেশি।স্থানীয়রা বলছেন, যমুনা নদীতে এখন আগের মতো বড় ডাইং মাছ আর পাওয়া যায় না। তাই এ ধরনের একটি মাছ ধরা পড়া নদীবেষ্টিত এলাকায় উৎসবের আমেজ তৈরি করেছে।

মাছটি দেখতে ভিড় করা এক দর্শনার্থী বলেন, এতো বড় ডাইং অনেক দিন দেখিনি। যমুনাতে এখন ভালো মাছ খুব কম পাওয়া যায়।নিখোঁজ রায়হান আলী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা