August 14, 2026, 7:00 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

জলঢাকায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন

মোঃ জামিয়ার রহমান ব্যুরো প্রধান, রংপুর

জলঢাকায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন

মোঃ জামিয়ার রহমান
ব্যুরো প্রধান, রংপুর

নীলফামারীর জলঢাকায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল কায়েজ মোজাক্কিন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব জলঢাকার সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহাজান কবীর লেলিন, উদ্যোক্তা ইব্রাহিম মুছা এবং উপজেলা কৃষি কর্মকর্তা। এছাড়াও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত হয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির প্রতি সমর্থন জানান।

বক্তব্যে উদ্যোক্তা ইব্রাহিম মুছা বলেন, “ডেইরি খামারিকে টিকিয়ে রাখতে হলে দুধ ক্রয়ে সিন্ডিকেট বন্ধ করা জরুরি। সমবায় সমিতিগুলো যদি ইচ্ছাকৃতভাবে খামারিদের দুধ না নিয়ে নির্দিষ্ট অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে দুধ সংগ্রহ করে, তবে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়।” তিনি দুধ সংগ্রহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল কায়েজ মোজাক্কিন বলেন, প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখবে এবং প্রয়োজন হলে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নেয়ার সুপারিশ করা হবে। তিনি খামারিদের সুরক্ষা ও দুধ সংগ্রহ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে ডাঃ আতিকুর রহমান বলেন, প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সপ্তাহ সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে সরকারের নির্দেশনা অনুযায়ী খামারিদের সার্বিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহকে কেন্দ্র করে জলঢাকায় সচেতনতা, প্রশিক্ষণ ও উন্নয়নমুখী কার্যক্রমের মধ্য দিয়ে এ আয়োজন প্রাণিসম্পদ খাতে নতুন উদ্দীপনা যোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা