November 12, 2026, 10:57 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

চর মানিকায় পুষ্টি মেলা ও পথনাটক পরিবার উন্নয়ন সংস্থা স্থানীয়দের সচেতনতায় উদ্যোগী

ভোলা জেলা প্রতিনিধি: একেএম নুর আলম জিকু

চর মানিকায় পুষ্টি মেলা ও পথনাটক পরিবার উন্নয়ন সংস্থা স্থানীয়দের সচেতনতায় উদ্যোগী

ভোলা জেলা প্রতিনিধি: একেএম নুর আলম জিকু

ভোলার চর মানিকা ইউনিয়নে “সচেতনমূলক পুষ্টি মেলা” ও বাল্যবিবাহ বিরোধী পথনাটক অনুষ্ঠিত হয়েছে। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আয়োজিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় উপকারভোগী, নারী, কিশোর-কিশোরী ও সাধারণ জনগণ।

পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) ১৯৯৩ সাল থেকে ভোলা, পটুয়াখালী ও মেঘনা অঞ্চলের গ্রামীণ জনগণের জন্য আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি এমআরএ, এনজিও ব্যুরো ও সমাজসেবা অধিদপ্তর অনুমোদিত।

পুষ্টি সচেতনতা ও জনমুখী কার্যক্রম
মেলার মূল লক্ষ্য ছিল—

সুষম ও স্বাস্থ্যকর খাদ্যের গুরুত্ব তুলে ধরা, পুষ্টিহীনতার ক্ষতি সম্পর্কে জনগণকে সচেতন করা

একই সঙ্গে আয়োজিত পথনাটকে বাল্যবিবাহ প্রতিরোধ ও এর কুফল তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা নাটকটির মাধ্যমে শিক্ষণীয় বার্তা গ্রহণ করেন।

সংস্থার বক্তব্য
এফডিএর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিনের নেতৃত্বে কর্মীরা মাঠপর্যায়ে অবহেলিত মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে চলেছেন। পিপিইপিপি (Pathway to Prosperity for Extremely Poor People) প্রকল্পের এক উন্নয়ন কর্মী জানান—
*“সংস্থা সবসময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।”

স্থানীয়দের প্রত্যাশা
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতেও পরিবার উন্নয়ন সংস্থা এ ধরনের সচেতনমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা