বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি সিরাজগঞ্জ।
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জে পুনর্গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটি
৯৮ দিন স্থবিরতা শেষে অবশেষে পুনরায় কার্যক্রম শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
দীর্ঘ বিরতির পর সংগঠনটির সিরাজগঞ্জ জেলা কমিটি নতুনভাবে পুনর্গঠিত হয়েছে।
গত ২ নভেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের অন্যান্য জেলার মতোই সিরাজগঞ্জ জেলা কমিটিও নতুন করে অনুমোদন দেওয়া হয়।
কমিটি ঘোষণার পরদিনই সিরাজগঞ্জ শহরে এক বর্ণাঢ্য মোটরসাইকেল মিছিল বের করা হয়।
মিছিলে নবগঠিত কমিটির নেতাকর্মীরা অংশ নেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের পতাকা হাতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এর আগে, ২৭ জুলাই ২০২৫ তারিখে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত এক ঘোষণার মাধ্যমে কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব জেলা ও উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত করেন।
এর ফলে প্রায় তিন মাসেরও বেশি সময় কার্যক্রম বন্ধ থাকে।
দীর্ঘ এই স্থবিরতা শেষে সিরাজগঞ্জ জেলা কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে সংগঠনটি নতুন উদ্দীপনা ও সাংগঠনিক শক্তি নিয়ে আবারও মাঠে ফেরার ঘোষণা দেয়।
নতুন কমিটি অনুমোদনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিরাজগঞ্জ–এর অফিসিয়াল ফেসবুক পেজে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় —
“সারা দেশের মতোই সিরাজগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। আমরা আহ্বান জানাচ্ছি, সকল সাধারণ ছাত্রছাত্রী ও জুলাইয়ের আন্দোলনকারীদের, যারা দেশের স্বার্থে দায়বদ্ধ, দায়িত্ববান এবং সৎ নেতৃত্ব প্রদানে আগ্রহী।”
এছাড়া জুলাইয়ের আন্দোলনের আহত ও রাজবন্দী কর্মী, শহীদদের স্মরণে সচেতন ছাত্রছাত্রীদের সমাজের বৈষম্য দূরীকরণ ও গণঅধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও নির্দেশনা দেওয়া হয় —
১️ আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে সংক্ষিপ্ত CV প্রস্তুত করবেন।
২️ প্রস্তুতকৃত প্রিন্ট কপি সরাসরি সিরাজগঞ্জ সদর উপজেলায় জমা দিতে হবে।
আহ্বায়ক মোঃ সজীব সরকার বলেন —
“আমরা বিশ্বাস করি, সঠিক নেতৃত্ব ও সচেতন সংগঠন ছাড়া দেশের ন্যায্য অধিকার রক্ষা সম্ভব নয়। এই ব্যানারের অধীনে কাজ করা মানে শুধু আন্দোলনে অংশ নেওয়া নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করা।”
যোগাযোগ:
সজীব সরকার – ০১৭০৯০২৩২৭৪
মেহেদী হাসান – ০১৭৭০৮৬৮৬৪১