হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মোঃ মেহেদী হাসান খান
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী (হাইব্রিড), গম ও শীতকালীন পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১ হাজার ৪শ’ কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শফিউল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান। এসময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম বলেন, “রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী, গম ও পেঁয়াজ উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতেই বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে কৃষকরা উপকৃত হবেন এবং উৎপাদনও বৃদ্ধি পাবে বলে আশা করছি।”