September 9, 2026, 1:53 pm
শিরোনাম :
নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা

চরম নিরাপত্তা হীনতার ভুগছেন প্রয়োজন গ্রুপের পরিচালক পিংকি আক্তার, সংবাদ সম্মেলন করেছেন সমিতির গ্রাহক ও উদ্দোক্তা।

মীর শাহীন স্টাফ রিপোর্টার ভোলা।

চরম নিরাপত্তা হীনতার ভুগছেন প্রয়োজন গ্রুপের পরিচালক পিংকি আক্তার, সংবাদ সম্মেলন করেছেন সমিতির গ্রাহক ও উদ্দোক্তা।

মীর শাহীন
স্টাফ রিপোর্টার
ভোলা।

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আলোচিত নারী উদ্দোক্তা পিংকি’র প্রয়োজন গ্রুপ ধ্বংসের হীন প্রচেষ্টায় মব সৃষ্টি করার প্রতিবাদে ৫ ই নভেম্বর বুধবার বিকেলে দক্ষিণ আইচা বাজারে প্রয়োজন সমবায় সমিতির গ্রাহকদের উদ্যোগে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে প্রয়োজন সমবায় সমিতির গ্রাহকরা উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন, আমরা প্রয়োজন সমবায় সমিতিতে গত কয়েকবছর ধরে এফডিআর ও জিপিএস করে নিয়মমাফিক মুনাফা ও ঋন গ্রহণ করে আসছি।
গত ১ নভেম্বর শনিবার সকালে একটা স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের শিকার হয় প্রয়োজন গ্রুপের পরিচালক পিংকি ম্যাডাম। আমরা এ ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি যারা এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবী করছি।

সংবাদ সম্মেলনে প্রয়োজন গ্রুপের পরিচালক পিংকি আক্তার বলেন, প্রয়োজন সমবায় সমিতিতে যারা বিভিন্ন মেয়াদে আমানত রেখেছে তারা নিয়মিত তাদের আমানতের মুনাফা নিচ্ছে। গ্রাহকদের কোন অভিযোগ থাকলে তা আমি প্রতিষ্ঠানের নিয়ম মেনেই সমাধান করবো। অনেকদিন ধরে একটা গ্রুপ বিভিন্ন ভাবে আমার কাছে চাঁদা দাবী করে আসছিল এ বিষয়ে আমি থানায় একটি সাধারণ ডাইরি করেছি, তারই জেরে আমার প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে আমার প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। তারা আমার প্রতিষ্ঠানের সবগুলো সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে।
বর্তমানে আমি চরম নিরাপত্তা হীনতার মধ্যে আছি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন অপরাধীদের চিহ্নিত করে প্রচলিত আইনে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা