রায়গঞ্জে সাবমার্সিবল বরাদ্দের নামে প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান
সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি অসাধু চক্র সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নাম ভাঙিয়ে সাবমার্সিবল পাম্প বরাদ্দ হয়েছে মর্মে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান জানিয়েছেন, চলতি অর্থবছরে এখনও সাবমার্সিবল পাম্পের কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তিনি বলেন, “এ ধরণের প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত থাকলে তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি।”
তিনি আরও জানান, কেউ যদি এ ধরনের প্রলোভন দেখিয়ে টাকা দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানাতে হবে।
জনস্বার্থে প্রচার।