ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ- ২০০ (দুইশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক।
দৈনিক মানব বার্তা
ভোলা জেলা প্রতিনিধি : ইমন রহমান
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন ০৭নং ওয়ার্ডস্থ মাছুমা খানম স্কুল সড়কে ডায়াবেটিকস হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০০ (দুইশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ০৬-১০-২০২৫ তারিখ ১৮.৫৫ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/নাজমুল হাসান সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ০৭নং ওয়ার্ডস্থ মাছুমা খানম স্কুল সড়কে ডায়াবেটিকস হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ০১। মো: মোহাগ (৪৮), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-ফজিলত বেগম, সাং-চর রমেশ, ০১নং ওয়ার্ড, ভেদুরিয়া ইউনিয়ন, থানা ও জেলা-ভোলার নিকট হইতে ২০০ (দুইশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।
এগিয়ে যাক সত্যের পথে।
thank you
thank you
thank you…