পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের ১০ অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান
আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসাসহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় পাটগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন অসহায় ও দরিদ্র রোগীর প্রত্যেককে চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের এ উদ্যোগ অসচ্ছল রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং আর্থিক সংকটের কারণে চিকিৎসাবঞ্চিত রোগীদের সহযোগিতা করাই এ ধরনের কার্যক্রমের মূল উদ্দেশ্য।
মানবিক এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র রোগীরা কিছুটা হলেও চিকিৎসার ব্যয় নির্বাহে সহায়তা পাবেন। এসময়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ফজলে রাব্বী প্রধান। দবীর উদ্দিন ফাউন্ডেশনের সদস্য ও পাটগ্রাম উপজেলা মহিলা দলের আহ্বায়ক শামীম আরা রত্না।
পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।