নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি শহিদুল ইসলাম
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
নীলফামারীতে আজ কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নীলফামারী শহর শাখার আয়োজনে নীলফামারীর চারটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণির মোট ৪,৩৮৬ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কেন্দ্রগুলো হলো—নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নীলফামারী কামিল এম.এ (আলিয়া) মাদ্রাসা, আল ফারুক একাডেমি (সৈয়দপুর)
পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. খায়রুল আনাম, মাওলানা আন্তাজুল ইসলাম, নুরুল হুদা, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, আহমদ রায়হান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ।
পরীক্ষা পরিচালনা পর্ষদের তথ্য অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি আকর্ষণীয় ল্যাপটপ। এ ছাড়া প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেওয়া হবে। পাশাপাশি ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ গ্রেডে বৃত্তি, আর্থিক অনুদান, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।
এ ধরনের শিক্ষামূলক আয়োজনকে সাধুবাদ জানিয়ে অভিভাবক দীপক রায় বলেন, “কিশোরকণ্ঠের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতি বছর এমন সুন্দর আয়োজন করায় আমরা অভিভাবকরা দারুণ আনন্দিত ও উৎসাহিত।”
আরেক অভিভাবক জহুরুল ইসলাম বলেন, “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একটি চমৎকার মাধ্যম। এই ধারাবাহিকতা যেন আগামীতেও অব্যাহত থাকে, সে জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।”
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী মামুন ইসলাম নিজের অনুভূতি প্রকাশ করে বলে, “কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে এই পরীক্ষায় অংশ নিয়ে আমি ও আমার বন্ধুরা অনেক কিছু শিখতে পেরেছি। এ ধরনের আয়োজন আমাদের পড়াশোনার স্পৃহা বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালো করার আত্মবিশ্বাস জোগায়।”
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান। তিনি বলেন, “শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”
এ সময় কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী শহর শাখার চেয়ারম্যান মো. সেলিমুদ্দিন ইসলাম বলেন, “মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। মূলত শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আত্মবিশ্বাসী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য