August 20, 2026, 3:36 pm
শিরোনাম :
বৃহত্তর কাশিনাথপুর জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী গোপালগঞ্জে কোটালিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাস কারাদণ্ড লামার সরইয়ে আদালতের শর্ত ভঙ্গ করে বাদীর জমি জবর দখলের অভিযোগ আসামির বিরুদ্ধে গোপালগঞ্জের রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত গোপালগঞ্জের মারজুক রাসেলের অজানা গল্প ও সংগ্রামমুখর পথচলা বাংলাদেশে অস্ত্রসহ আত্মসমর্পণ করলো মিয়ানমারের দুই বাহিনীর ১৪ সদস্য নাটোরের সরকারি কর্মকর্তা  বদলি এবং বিএনপি নেতার বক্তব্য নিয়ে আলোচনা প্রবাসীর বাইক নিয়ে উধাও লালমনিরহাটের রুবেল, উদ্ধারের আশায় আদিতমারীতে ভুক্তভোগী নানা আয়োজনের মধ্য দিয়ে হাতিয়ার চরকিং ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বৃহত্তর কাশিনাথপুর জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী

নিজস্ব প্রতিবেদক দৈনিক মানববার্তা

বৃহত্তর কাশিনাথপুর জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী

বিশেষ প্রতিনিধি: দৈনিক মানব বার্তা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস ও ধর্মীয় কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব।
ঠাকুরগাঁওয়ে একটি ওয়াজ মাহফিলে যোগদানের উদ্দেশ্যে যাত্রাপথে তিনি এই সংক্ষিপ্ত সফর করেন এবং বৃহত্তর কাশিনাথপুর এলাকার জশনে জুলুসের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তাঁর সাথে স্থানীয় উলামায়ে কেরাম, তরুণ সমাজসেবক এবং বিভিন্ন স্তরের স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন এবং জশনে জুলুস আমাদের ঈমানী শক্তির অন্যতম বড় বহিঃপ্রকাশ। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।” তিনি সুশৃঙ্খল ও সুন্দরভাবে জুলুস সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

তার এই আকস্মিক ও অনুপ্রেরণামূলক উপস্থিতিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরে তিনি নির্ধারিত মাহফিলের উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ের পথিমধ্যে রওনা হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা