August 20, 2026, 6:59 pm
শিরোনাম :
খাজনার টাকা নিয়ে মিথ্যা প্রচার’—গোবিন্দগঞ্জ ভূমি অফিসের সার্টিফিকেট সহকারীর প্রতিবাদ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সুন্দরগঞ্জে শাহাদাৎ হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন ভুল কীটনাশক প্রয়োগে ১৫ শতক জমির ধান নষ্ট, অভিযোগ কৃষকের রহনপুরে শান্তিপাড়ায় মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা বৃহত্তর কাশিনাথপুর জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী গোপালগঞ্জে কোটালিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাস কারাদণ্ড লামার সরইয়ে আদালতের শর্ত ভঙ্গ করে বাদীর জমি জবর দখলের অভিযোগ আসামির বিরুদ্ধে গোপালগঞ্জের রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত গোপালগঞ্জের মারজুক রাসেলের অজানা গল্প ও সংগ্রামমুখর পথচলা বাংলাদেশে অস্ত্রসহ আত্মসমর্পণ করলো মিয়ানমারের দুই বাহিনীর ১৪ সদস্য

জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সামিনুর ইসলাম নীলফামারী প্রতিনিধি

জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সামিনুর ইসলাম
নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দল বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির জলঢাকা উপজেলা শাখার আহ্বায়ক শাহজাহান কবির (লেলিন)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নীলফামারী জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সৈয়দ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জলঢাকা উপজেলা শাখার সাবেক সভাপতি ও জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন।

এছাড়া সভায় নীলফামারী জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম বাঙালি, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, ইউনিয়ন সভাপতি-সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ ও শ্রম দিয়ে আসা তৃণমূলের অনেক নেতাকর্মী যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। এতে দলের ভেতরে হতাশা তৈরি হচ্ছে। বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর মূল চেতনা শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বাড়ানোর অঙ্গীকার। জলঢাকা বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন মতপার্থক্য ও বিভাজন দূর করে বৃহত্তর স্বার্থে সবাইকে একই প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে।
সভায় নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের বক্তব্য ও ক্ষোভের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পারস্পরিক দূরত্ব ভুলে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। ঐক্যবদ্ধভাবে কাজ করলে জলঢাকায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা বয়ে আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়
পরিশেষে জলঢাকা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনা দিয়ে শেষ হয় উক্ত অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা