April 17, 2026, 1:28 pm
শিরোনাম :
নিঝুম দ্বীপে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হোয়াইট ফিক স্টেশন রিসোট থেকে পর্যটন মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে । নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল সম্পাদক শাহাদাৎ বাবু

সুন্দরগঞ্জে বিজ্ঞান মেলা থেকে ফেরার পথে শিক্ষার্থীদের ওপর হামলা, প্রজেক্ট ভাঙচুর

মোঃ মহিবুল্লাহ মেহেদী সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, (গাইবান্ধা)

সুন্দরগঞ্জে বিজ্ঞান মেলা থেকে ফেরার পথে শিক্ষার্থীদের ওপর হামলা, প্রজেক্ট ভাঙচুর

মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, (গাইবান্ধা)

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ ১২ এপ্রিল ২০২৬ (রবিবার) পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।

জানা যায়, বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা মেলায় একটি স্টলে তাদের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করছিল। এ সময় সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান কিছু শিক্ষার্থী স্টলে এসে এক ছাত্রীকে মোবাইল নম্বর ও ফেসবুক আইডি দিতে বলে। ছাত্রীটি তা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মিম জানান, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান কিছু শিক্ষার্থী স্টলে এসে তাদের কাছে মোবাইল নম্বর ও ফেসবুক আইডি চায়। তারা তা দিতে অস্বীকৃতি জানালে পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ৫-১০ জন তাদের পথরোধ করে এবং মারধর করে। এ সময় তাদের সঙ্গে থাকা বিজ্ঞান প্রজেক্টও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় একজন শিক্ষার্থী আহত হয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিস ইফফাত জাহান তুলি।

বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের পরিচালক মোঃ নুর আলম ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা