August 15, 2026, 9:08 pm
শিরোনাম :
ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলা, ভিডিপি দলনেতা-দলনেত্রীসহ আহত ১০ রায়গঞ্জের টিটিসি ধানগড়াতেই চাই মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার

বান্দরবান পার্বত্য জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো: সানিউল ফেরদৌস

রেজাউল করিম রিয়াদ, লামা উপজেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো: সানিউল ফেরদৌস।

রেজাউল করিম রিয়াদ, লামা উপজেলা প্রতিনিধি, বান্দরবান

রবিবার (২৯ মার্চ ২০২৬) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করে দক্ষতা ও সুনামের পরিচয় দিয়েছেন।

নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বান্দরবান পার্বত্য জেলা দেশের একটি গুরুত্বপূর্ণ পার্বত্য অঞ্চল, যার উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এসব কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা নতুন ডিসিকে স্বাগত জানিয়ে তার সফলতা কামনা করেন।

এদিকে স্থানীয় জনগণও নতুন জেলা প্রশাসকের কাছে উন্নয়নমূলক কার্যক্রমে গতি আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন খাতের প্রসারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা