September 9, 2026, 1:54 pm
শিরোনাম :
নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা

নীলফামারীতে পেট্রোল পাম্প মালিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম নীলফামারী

নীলফামারীতে পেট্রোল পাম্প মালিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

নীলফামারী
২৫ মার্চ ২০২৬

চলমান জ্বালানি তেল সঙ্কট নিরসনে পেট্রোল পাম্প মালিকদের সাথে মতবিনিময় করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।

বুধবার (২৫ মার্চ) বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ, জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাজা ফিলিং স্টেশনের মালিক রাজা আহমেদ, রশিদা ফিলিং স্টেশনের ম্যানেজার মেহেদী হাসান, চৌধুরী ফিলিং স্টেশনের ম্যানেজার মান্না দে, নীলসাগর ফিলিং স্টেশনের ম্যানেজার জিকরুল হক প্রমুখ।

মতবিনিময় সভায় চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলায় করনীয় ও ভোক্তাদের ভোগান্তি কমাতে পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সংসদ সদস্য। এছাড়া ফিলিং স্টেশন গুলোর নিরাপত্তা নিয়েও আলোচনা হয় মতবিনিময় সভায়।

মতবিনিময় সভায় ফিলিং স্টেশনের মালিক ও ম্যানেজার এবং সদর উপজেলার সার ডিলাররা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার
মোঃ শহিদুল ইসলাম
নীলফামারী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা